পোস্টগুলি

অতৃপ্ত ভালবাসা

ছবি
  পাঠক, আপনারা কি কখনো মানুষিক ভালোবাসার কথা শুনেছেন? আমি এরকমই একটা ভালবাসার কথা জানি। সেই গল্পটাই আজ আপনাদের কে বলতে চাই। নাজমুল (নাম টা কাল্পনিক) বাবা মায়ের এক মাত্র ছেলে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। ভাল বেতন, গাড়ি, সব ই পায়। বাবা রিটায়ার্ড সরকারি বড় কর্মকর্তা। বয়স ৩৪। অনেক দিন ধরেই পাত্রী দেখা হচ্ছে, কিন্তু ব্যাটে বলে ঠিক মত মিলছিল না। এরই মধ্যে নাজমুল এর একটা মেয়ের ছবি দেখে বেশ পছন্দ হল। ২০০৯ এর জুলাই মাসের শেষ সপ্তাহ। নাহার আর নাজমুলের বিয়ে। নাজমুল পাত্রি দেখে পছন্দ করে বিয়ে করতে যাচ্ছে। নাজমুল মনে মনে ঠিক করে রেখেছে বউ কে সে এমন ভালবাসবে যে মানুষ যেন তাদের দেখে হিংসে করে। আজ ওদের বিয়ে। কিন্তু নাজমুল রেডি হতে পারছে না। বুকের খুব গভীরে কেমন একটা চিন চিনে ব্যথা করছে। বিয়ে টা খুব সুন্দর ভাবে সম্পন্ন হল। নাজমুল নাহার কে নিয়ে বাসায় আসলো, সাথে অনেক অনেক আত্মীয়, বন্ধু। নাহার বাসর ঘরে বসে আছে, রাত তখন ১১.৩০ বা ১২.০০ টা। নাজমুল বাসর ঘরে আসলো। তারা সারা রাত গল্প করে সময় কাটিয়ে দিলো। কয়েক দিন পরে তারা হানিমুন এ গেলো কক্সবাজার। নাহারের সেটাই প্রথম কক্সবাজার যাওয়া। ওদে...